• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

এইচএসসি পরীক্ষায় বসেছে ৮ শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১:২৭

 

নিউজ ডেস্ক

৮ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যা, অতি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ তিনটি বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুরু হবে।

গত কয়েক বছরের মতো এবারও প্রশ্নফাঁস ঠেকাতে ট্রেজারি থেকে ছাপানো সব কটি প্রশ্নের সেটই কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস-এর মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়।

এ ছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। তবে সরকারি পর্যায়ে যোগাযোগের জন্য শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেবিব্রালপালসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিটসহ শিক্ষক, অভিভাবকদের সাহায্য নিতে পারবেন।

বিদেশে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুদাবী, দুবাই, বাহরাইন, সাহাম, ওমানসহ মোট ৮টি কেন্দ্রে ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গত বছরের তুলনামূলক হিসেবে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম