• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর: আটক ১২

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৪:০৫
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৪:০৫

 

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।

ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় শুক্রবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনারসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম