শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আক্তার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ। ১৫ নভেম্বর নির্ধারিত ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসা শেষে শুক্রবার দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।












