• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জি২০ শীর্ষ সম্মেলন নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫৮
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫৮

 

নিউজ ডেস্ক

দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।

এর আগে বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিকগণসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন।

জি২০তে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ সন্ধ্যায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন শেখ হাসিনা। এবারের বৈঠকে ভূরাজনীতি সব আলোচনাকে ছাপিয়ে যাবে বলে ধারণা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিকগণসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হতে পারে। তবে আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সরকারপ্রধান সম্মেলনের সাইডলাইনে একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। প্রাথমিকভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

ছবি: ফোকাস বাংলা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম