• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানে সাড়ে ৯ কেজি গাঁজা

প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৭:১২
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৭:১২

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানে সাড়ে ৯ কেজি গাঁজা মিলেছে। এ ঘটনায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট পলি খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে।রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে।ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সঙ্গে মাদকের চালান আসছে। সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এরপর একপর্যায়ে পলি নামক এক নারী ওই চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাস্টিকের বস্তাটি খুলে দেখে। বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাস্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বের হয়। সেই সঙ্গে বস্তার শেষের দিকে ছিল পঁচা আম।তিনি আরও জানান, পলি খাতুনের বাড়ি মাগুরা জেলায়। পরে তাকে আমরা আটক করেছি। এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম