• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

নকলা উপজেলার বিএনপি নেতাদের যুদ্ধাপরাধ মামলার আপীল বিভাগের রায় যেকোন দিন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৭

নকলা উপজেলার বিএনপি নেতাদের যুদ্ধাপরাধ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা ন্যায়বিচারের ব্যর্থতা বলেও অভিহিত করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো? এ নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।

মঙ্গলবার ও বুধবারের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও আপিল বিভাগে মামলাটির শুনানি চলছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা অ্যাড. এ কে এম আকরাম হোসেন, বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোখলেসুর রহমান ওরফে তারা এবং আমিনুজ্জামান ফারুক। তাঁরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, বিএনপির নেতা অ্যাড. এ কে এম আকরাম হোসেন উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হলে তাকে এ মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িত করা হয়। তৎকালীন মেয়র মোখলেসুর রহমান ওরফে তারাকে এ মামলায় আকরামের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দিতে রাজী না হওয়ায় তাকেও এ মামলায় আসামী করা হয়।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তবে আসামীদের বয়স সংক্রান্ত বিষয়টি সামনে আসায় তাঁর বিরুদ্ধে বিচার ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় নিয়ে আপিল বিভাগে প্রশ্ন উঠেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম