• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা করলো ছাত্রদল

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:৩০
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:৩০

 

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র বাংলাদেশ। আগামীর সম্ভাব্য পরিবেশগত বিপুল বিপর্যয় প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির আগামীদিনের ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে ৫ জুন থেকে ১৫ দিনব্যাপী সারাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ডসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম