• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

না’গঞ্জে আইভীর ২ মামলায় জামিন নামঞ্জুর অপর মামলায় ২৫ মে রিমান্ড শুনানি

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ৫:২১
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ৫:২১

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে দায়েরকৃত দুই হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপিতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। অপর আরেক মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আগামী ২৫ মে রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।
বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে তিনটি মামলায় মধ্যে দুটি মামালায় আইনজীবীরা জামিন আবেদন করেছিল। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
তিনি আরো বলেন, অপর একটি মামলার রিমান্ডের আবেদনের শুনানির দিন আগামী ২৫ মে দিয়েছেন আদালত। একই মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে গত ৫ মে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানী শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
পরবর্তীতে গত ১৭ মে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলাসহ দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম