• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈ‌তিক, জা‌তিসংঘের ভূ‌মিকার সুযোগ নেই

প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫ ২:৫২
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫ ২:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জা‌তিসংঘ কোনো ভূ‌মিকা পালন করতে প‌ারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়‌টি রাজনৈ‌তিক সিদ্ধান্ত। বাংলাদেশে জনগণ এবং রাজনৈ‌তিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে।

বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।

গোয়েন লুইস ব‌লে‌ন, আমরা অবশ‌্যই নির্বাচন ক‌মিশনকে প্রযু‌ক্তিগত সহায়তা করতে পা‌রি। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জা‌তিসংঘ কোনো ভূ‌মিকা পালন করতে প‌ারে না। নির্বাচন অনুষ্ঠা‌নের বিষয়‌টি রাজ‌নৈ‌তিক সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ এবং রাজনৈ‌তিক দলগু‌লো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম