• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভেঙে গেল ১৭ বছরের সংসার, নতুন প্রেমে অভিনেত্রী

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫ ৩:০৯
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ৩:০৯

 

বিনোদন ডেস্ক

মার্কিন অভিনেত্রী জেসিকা আলবার প্রায় ১৮ বছরের সংসার ভেঙে গেছে। চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কে এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে জেসিকাকে।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, তারা দু’জন হাত ধরে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন। এমনকি ডেক চেয়ার ভাড়া নিয়ে পাশাপাশি বসে চুম্বন করতেও দেখা যায় তাদের।

এদিন জেসিকার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ। আর সেই ব্যক্তির গায়ে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি। পার্কের গোলাপ বাগানের পাশে হাঁটার সময় জেসিকার হাত ধরে কাছে টেনে নেন। সেই মুহূর্তই যেন স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন সম্পর্কের শুরু হয়ে গেছে।

২০০৪ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে পরিচয় হয়েছিল জেসিকা ও ক্যাশের। এরপর ২০০৮ সালে তারা বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। এদের মধ্যে অনারের ১৬, হেভেনের ১৩ ও হেইসের ৭ বছর বয়স।

জেসিকা ও ক্যাশ ওয়ারন চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে এক যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তারা জানান, আর একসঙ্গে থাকছেন না তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম