• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মা হলেন অভিনেত্রী সামান্থা

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৩:২৮
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৩:২৮

মা হলেন অভিনেত্রী সামান্থা
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। গত ১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন সামান্থা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ছেলের আগমনের সুখবর ভাগ করে নেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। ছবিতে দেখা যায়, মা-বাবার আঙুল আঁকড়ে ধরে আছে শিশুটির ছোট্ট হাত। ছবির ক্যাপশনে ছেলের নামও জানিয়েছেন তিনি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

ক্যাপশনে সামান্থা লেখেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’

অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিনোদনজগতের তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনন্দন জানিয়েছেন। যমজ সন্তানের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’

অভিনেত্রী রাকুল প্রীত সিংও সামান্থাকে অভিনন্দন জানিয়ে নিজের আনন্দ প্রকাশ করেন। এ ছাড়া নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডে মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা অভিনেত্রী কিয়ারা আদভানিও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২৪ সালে। সে সময় বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। পরে সামান্থা নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম