• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে ৩টি ট্রেন আটকে বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:২৮
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:২৮

 

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন ও অবরোধ করেছেন স্থানীয়রা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত স্টেশনে পাশে এ কর্মসূচিতে পালিত হয়। এতে অংশ নেয় কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা।

বিক্ষোভ চলাকালে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন বনলতা, চিত্রা ও সুগন্ধি এক্সপ্রেস ট্রেন আটা পড়ে। এতে প্রায় ২৫ মিনিট আটকে থাকে ট্রেনটি তিনটি। দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

এ সময় লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। এতে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে ভাষ্য তাদের।
এদিকে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জানান, পাবনা এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ করেছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্মারকলিপি প্রদান করে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম