• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রেদোয়ান আহমেদের কারাদণ্ডে মির্জা ফখরুলের উদ্বেগ

প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ১০:২১
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ১০:২১

 

নিউজ ডেস্ক
উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মিথ্যা মামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ লাখ টাকা অর্থদন্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও স্বেচ্ছাচারী আওয়ামী সরকার কতৃর্ক বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলায় কারাদন্ড প্রদানের ঘটনায় প্রমাণিত হয় যে, নির্বাচনের প্রাক্কালে অবৈধ সরকার এক গভীর মাস্টারপ্ল্যান নিয়ে এগুচ্ছে। সরকার আবারও একতরফা নির্বাচনের পথরেখা অঁাকছে। অবৈধ সরকারের অনাচার ও সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে রাজপথের আন্দোলনে জনে¯্রাত দেখে অবৈধ শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে। ফ্যাসিস্ট সরকারের চক্রান্তমূলক নীলনকশার অংশ হিসেবে মিথ্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এ ধরণের সাজা বিএনপিসহ বিরোধী দলের অনেক নেতৃবৃন্দকে প্রদান করার গভীর চক্রান্ত শুরু হয়েছে। আদালতকে নিয়ন্ত্রণ করে সরকার স্বীয় উদ্দেশ্য সাধনে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী সরকার পথের কাঁটা সরানোর জন্য গুম, খুন, গুপ্তহত্যা, হামলা—মামলা, গ্রেফতারের পর এখন মিথ্যা মামলায় সাজা দেয়া শুরু করেছে। তবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আওয়ামী সরকারের জুলুম—নির্যাতন প্রতিহত করতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ। এবারে জনগণ ২০১৪ ও ২০১৮ এর মতো ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দিবে না।
আমি রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলায় সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি তার সাজা বাতিলের জোর আহবান জানাচ্ছি।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম