• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘শিল্পীসত্তাকে কাজে লাগাতে চাই’ : সাদিয়া জাহান প্রভা

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৩৯
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৩৯

‘শিল্পীসত্তাকে কাজে লাগাতে চাই’ সাদিয়া জাহান প্রভা
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
একটা সময় নিয়মিত অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আলো ছড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকের বাইরে বিজ্ঞাপনেও ছিল তার সাবলীল উপস্থিতি। তবে গত কয়েক বছর ধরেই কাজ একেবারে কমিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে মনের মতো কাজ না হলে তিনি আর করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব প্রভা। পাশাপাশি ট্রাভেল করতেও ভালোবাসেন। সম্প্রতি তিনি জানান, অযথা কাজ তিনি করতে চান না। সাদিয়া জাহান প্রভা এ বিষয়ে বলেন, একটা সময় আমারও প্রয়োজন ছিল, আবার স্ক্রিনেরও প্রয়োজন ছিল আমাকে। কিন্তু এখন আমি নিজেকে বদলে ফেলা মানুষ। আমি টাইম মেইনটেইন করে চলতে পছন্দ করি। সত্যি বলতে, এখন আমার শিল্পীসত্তাকে কাজে লাগাতে চাই। যে কাজটি করে তৃপ্তি পাবো, সেরকম কাজ করতে চাই। প্রভা আরও বলেন, আমি ১৬ বছর বয়সে কাজ শুরু করেছিলাম। অনেক বছর আমি টানা কাজ করেছি।

এর মধ্যে ভালো কাজ ছিল, খারাপ কাজ ছিল আবার অনুরোধের কাজও ছিল। কিন্তু এখন আর তেমন কাজ আমার দ্বারা হবে না। আবার আমি এখন বেশি শুটিং ফ্রেন্ডলি না। আমার ওসিডি আছে। বেশ কিছু বিষয়ে আমার সমস্যা হয়। প্রভা আরও বলেন, এখনকার ডিসিপ্লিনড জীবনটা আমি উপভোগ করছি। শান্তিপ্রিয় মানুষ আমি। টাইমমতো সব কাজ করি। জিম করা, অফিস করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার- সব কাজই আমার ভাগ করা রয়েছে। তাই শিল্পীসত্তাকে কাজে লাগানোর মতো কাজ হলেই শুধু সেটা করতে চাই। প্রভা ভ্রমণপ্রেমী মানুষ। দেশ-বিদেশ ঘুরতে ভালোবাসেন। এ বিষয়ে তার ভাষ্য, অনেক মানুষ সোশ্যাল মিডিয়া দেখে মনে করে আমি বিদেশেই থাকি। আসলে আমার ট্রাভেল পছন্দ। ছয় মাসে একবার হয়তো বিদেশে যাই। আবার অফিসের কিছু কাজেও হয়তো যেতে হয়। সবমিলিয়ে ছবি ও ফুটেজও প্রকাশ করি। তখন মানুষ মনে করে আমি বিদেশে আছি।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম