• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনার পদত্যাগ দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের গণমিছিল

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ১:২২
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ১:২২

 

নিউজ ডেস্ক
শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, রাতের ভোট আর দিনে হবে না। আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে যদি পাস করেন, আপনাদের স্বাগত জানিয়ে রাজপথ থেকে বিদায় নেব।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী মানুষের সঙ্গে ব্যবহার করেন। কে সরকারের আসলো, কে গেল সেটা আপনাদের দেখার দরকার নেই। যারা ভালো কাজ করছেন তারা পুরস্কার পাবেন। যারা দলীয় লেজুড়বৃত্তি করছেন তাদের শাস্তির আওতায় আনা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম