• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সংস্কার-নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে জামায়াত, কারও পদত্যাগ নয়

প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫ ১১:১৭
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫ ১১:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
দু’টি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। ড. ইউনূস জামায়াতের উত্থাপিত এ দুই দাবি ইতিবাচক হিসেবেই দেখেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার (২৪ মে) রাতে বৈঠক করার পর গণমাধ্যমকে কথা বলেন তিনি।

এর আগে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। তবে জামায়াতের পক্ষ থেকে কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়নি।

বিএনপি সরকারের নিরপেক্ষতার জন্য তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এ বিষয়টি জামায়াত কীভাবে দেখে জানতে চাইলে তিনি বলেন, পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দেবে জামায়াতে ইসলামী? এটা কি মানায়? যারা তিনজনের পদত্যাগ চেয়েছেন তারাই সে ব্যাখ্যা দেবেন। আমরা কারও পদত্যাগ চাইনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম