• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক: মান্না

প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫ ৯:৩৯
আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫ ৯:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রবিবার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, এর জন্য আমরা কোনো সময়সীমা দেইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক।

তিনি বলেন, ড. ইউনূস বলেছেন- ‘কম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন হবে।’

সমগ্র বাঙালি জাতি চায় না ড. ইউনূস পদত্যাগ করুন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন জানিয়ে মান্না বলেন, ভারতীয় আধিপত্যবাদ জুলাই আন্দোলনকে অস্বীকার করে, আমাদের শেষ করার ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম