• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৮:১৩
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৮:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সভাপতির শূন্য পদে নির্বাচন প্রক্রিয়া চলছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতি পদে মনোনয়ন জমা দেন।

পদের বিপরীতে একাধিক মনোনয়ন পত্র না জমা হওয়ায় এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচন কমিশন জেনারেল ওয়াকার-উজ-জামানকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে আজ। তিনি বাংলাদেশ ফেডারেশনের সভাপতিও।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করে আসছেন নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভাপতি হয়েছেন।

সেনাপ্রধান হিসেবে অবসরের পর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি থেকে পদত্যাগ করেন। সেই শূন্য পদে বিওএ নির্বাচনের উদ্যোগ নেয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় অনেক ফেডারেশন কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করেছে। খসড়া ভোটার তালিকায় সেই সকল ব্যক্তিদের বাদ দিয়ে চুড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলর সংখ্যা হয় ৫২। বিওএ নব-নির্বাচিত সভাপতি বাংলাদেশ গলফ ফেডারেশনের কাউন্সিলর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম