• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমলাতন্ত্রে ফ্যাসিবাদের দালালেরা এখনো ঘাপটি মেরে আছে: নীরব

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৪৭
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, দলমত নির্বিশেষে অভ্যুত্থানের কমিটমেন্ট টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

আমলাতন্ত্রকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান বিরোধী শক্তি হিসেবে হাজির হবেন না। জনগণ কিন্তু সতর্ক। সবাই খেয়াল রাখছে। আমলাতন্ত্রে ফ্যাসিবাদের দালালেরা এখনো ঘাপটি মেরে আছে। তাদেরকে চিহ্নিত করে অপসারণ করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে মগবাজার টিএন্ডটি মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা ও লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। আপনারা ভুলে যাবেন না আপনারা জনগণের সরকার। আপনাদের কর্মকাণ্ডে অভ্যুত্থানের ছাপ থাকতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন। দ্রুত পুলিশকে কাজে বহাল করুন। যারা কাজে ফিরবে না, তাদেরকে পলাতক ঘোষণা করে, তরুণদের পুলিশে ঢোকানোর উদ্যোগ নিন। তরুণরাই পাহারা দেবে আগামীর বাংলাদেশ। জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান এখনো চলমান। এই অভ্যুত্থানকে সফল করতে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়ে দেশ ও রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে আসুন।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। দেশ নায়ক তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে। তিনি সকল ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত এলাকা গড়ে তোলার জন্য দলের নেতা কর্মীদের আহ্বান জানান।

হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাবেক ছাত্রনেতা আবুল মনসুর খান দীপক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, শেখ আমির হোসেন, মনিরুল আলম রাহিমি, সানাউল হক, হুমায়ূন কবির আহমেদ, যুবনেতা মনিরুজ্জামান মনির, মশিউর রহমান সোহান, সাহাব উদ্দিন শিহাব, মেহেদী হাসান মিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম