• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আর বিয়ে করতে চান না শ্রাবন্তী

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ২:১৫
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ২:১৫

 

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সৌন্দর্যর জন্য যেমন প্রশংসিত হন, তেমন ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশ সমালোচিত। একাধিক বিয়ে, রাজনৈতিক ভোলবদল- এসব নিয়ে নেটপাড়ায় নিয়মিত ট্রলের শিকার হন তিনি।

তবে এসব ট্রল গায়ে মাখেন না শ্রাবন্তী। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, আগে খুব কষ্ট হত। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি সফট টার্গেট। এখন কিছু যায়-আসে না। সমাজমাধ্যমে নেতিবাচক খবর লোকে বেশি দেখে। আমি কাজ করব, নিজের কর্মফল পাব, ব্যস।’

এদিকে ছেলে ও তার প্রেমিকাকে নিয়ে দেশ-বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে কম কথা শুনতে হয় না শ্রাবন্তীকে। এটা নিয়ে তিনি বলেন, ‘কুছ তো লোগ কাহেঙ্গে। আমার জীবন একটাই, আমি তো ভুল কিছু করছি না। যারা আমাকে নিয়ে এ সব কথা বলছেন, আমি বিপদে পড়লে তারা কি বাঁচাতে আসবেন? কিন্তু সামনে পেলে তারাই আবার সেলফি তুলতে চাইবেন। বলবেন, শ্রাবন্তী, তোমার ভীষণ বড় ফ্যান।’

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। তার মতে, তিনি সবার থেকে আলাদা বলেই তাকে নিয়ে এত কৌতূহল। অভিনেত্রীর কথায়, ‘তার মানে আমি সকলের থেকে আলাদা। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই আলোচনা হয়। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম; তাহলে তো আলোচনা হত না। তবে আমি ফেসবুকে এ সব দেখে হাসাহাসি করি।’

স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে আলাদা থাকছেন। চলছে মামলা। এর মাঝেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসেঙ্গে তিনি বলেন, “আমি বুঝতে পারি না, এগুলো কারা রটায়! কোনো পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না। শুভ্রজিৎদার সঙ্গে ‘দেবী চৌধুরাণী’র মতো এত বড় ছবি করছি বলে অনেকের মনে হতে পারে, পরিচালকের সঙ্গে সম্পর্কের খাতিরে কাজ পেয়েছি। সেটা একদম ভুল ধারণা। আমি তো সদ্য এই ইন্ডাস্ট্রিতে আসিনি। শুভ্রজিৎদা নিশ্চয়ই কোনো স্পার্ক দেখতে পেয়েছে বলেই এই প্রস্তাব দিয়েছে। আমি কিন্তু বরাবরই এই ধরনের পিরিয়ড ছবি করার কথা ‘ম্যানিফেস্ট’ করতাম।

খাতা-কলমে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। চতুর্থ বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’

জীবনে যত নেতিবাচক ঘটনা ঘটুক, সবসময় পজিটিভ থাকেন বলে জানান শ্রাবন্তী। জীবন চলার পথে শত্রু চিনতে না পারলেও সাবধানে পা ফেলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম