• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আসিফ নজরুলের বাসভবনের ছাদে ড্রোন, নিরাপত্তা জোরদার

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৬:৪৫
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৬:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের ভিতরে একটি ড্রোন পড়ে থাকতে দেখা গেছে। এতে ঝুঁকি থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে বাগানে আমগাছের নিচে ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। বাগান পরিচর্যার সময় মালী সালমা হক ড্রোনটি দেখতে পেয়ে তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ড্রোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এটি পাঠিয়েছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রোনটির গায়ে ‘মেইড ইন চায়না’ লেখা রয়েছে এবং এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তার কারণে ব্যাটারি আলাদা অবস্থায় ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ২৯ মিনিটে ড্রোনটি অবতরণ করে। তবে অন্যান্য ক্যামেরার ফুটেজে ড্রোনটির কোনো গতিবিধি ধরা পড়েনি।

বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেনসিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে। আইন উপদেষ্টার বাসভবনের চারপাশে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম