• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইসলামী বিরোধী নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৬:৪২
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৬:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান এক বিবৃতিতে ইসলাম ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, পশ্চিমা চিন্তা চেতনা, ধ্যান-ধারনার আলোকে ইসলাম ও কুরআন বিরোধী নারী নীতি বাস্তবায়নের এখতিয়ার কারো নেই। যৌনকর্মীকে শ্রমিক ঘোষণার প্রস্তাব ও সম্পত্তিতে নারী-পুরুষ সমান ভাগ, বিবাহ রীতি সকল ধর্মের একই হবে এমন প্রস্তাব সুসম্পষ্ট ইসলামবিরোধী। এ ধরনের প্রস্তাব কুরআন বিরোধীতার শামিল। যারা এধরনের প্রস্তাব দিয়েছে নারী কমিশনের নারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। সেইসাথে নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে।

ইসলামী মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, নারী সংষ্কার কমিশনের নারীদের শ্রমিক হয়ে দেখাতে হবে। যদি তারা নিজেরা যৌন শ্রমিক হতে পছন্দ না করেন, তাহলে বেশ্যাবৃত্তিকে তারা বন্ধ না করে কেন উৎসাহিত করলেন? তার জবাব জনতার কাছে দিতে হবে। পতিতাবৃত্তি একটা ঘৃণিত কাজ। এটা বন্ধ করে যৌনকর্মীদের সম্মানজনক পেশায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম