• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট : আমিনুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ১:৪১
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ১:৪১

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারও আগের স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে।

বুধবার (৪ জুন) রাজধানীর উত্তরায় এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে; তাতে মানুষের কোনো মান উন্নয়ন হয়নি। মানুষ গত ১৭ বছর যে আন্দোলন-সংগ্রাম করেছে, তার মূল্যায়ন করে বাজেট দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি অত্যন্ত মন্থর। বিদেশিরা এখানে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। বিনিয়োগ গত ১০ বছরে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। তার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

আমিনুল হক বলেন, জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে। জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার সরকারই একমাত্র পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে।

তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সকল দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে, দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান পপি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন, এস এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম