• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

এডভোকেট বারী ভূঁইয়া র ওপর হামলার ঘটনায়আদালতপাড়ায় আইনজীবীদের মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৯:১৫
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৯:১৫

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বারের আইনজীবীরা। মঙ্গলবার (২০ মে) দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, কোন আইনজীবীর উপর নারায়ণগঞ্জ বারে কেউ হাত তুলতে পারবে না। বারী ভূঁইয়া যে সাংবাদিক সম্মেলন করেছে। তিনি যার যার বিরুদ্ধে অভিযোগ করে বলেছে। আমি প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য। মামলা না নিলে আমরা বুঝবো পুলিশ এই সন্ত্রাসীদের সাথে জড়িত।
তিনি আরো বলেন, এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে বারী ভূঁইয়াকে বলব আপনি মামলা করুন। যতক্ষণ আমরা এই আইনজীবী সমিতিতে আছি। এখানে কোন সন্ত্রাসীরা আসতে পারবে না। কোন মাস্তানি এখানে চলবে না। মাস্তানি করলে প্রথমে প্রশাসনকে বলছি আপনারা দেখবেন। এসপি সাহেবকে বলছি আপনারা জনগণের টাকায় বেতন নেন, আপনাদের দায়িত্ব আপনারা নিরাপত্তা দিবেন। অন্যথায় আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্র্যাক্টিস করি। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না।
এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরাসহ নারায়ণগঞ্জ বারের আইনজীবী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম