• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

ক্ষমা চাইলে রিজভীকে যেন মাফ করে দেওয়া হয়: হিরো আলম

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ২:৩৯
আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ২:৩৯

 

আদালত প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন আশরাফুল আলম ওরফে (হিরো আলম)।

সোমবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয় মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জবানবন্দি দেওয়ার এক পর্যায়ে হিরো আলম বলেন, উনি (রিজভী) ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেওয়া হয়। এসময় তার আইনজীবী মুনসুর আলী রিপন তাকে থামিয়ে মামলা দায়েরের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন।

মামলার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, রিজভীকে মাফ করে দেওয়া হোক। যাতে আমাকে নিয়ে কেউ কোনো কথা না বলেন… ভবিষ্যতে আওয়ামী লীগ, বিএনপির কোনো লোক আমাকে নিয়ে যেন বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে নিয়ে গালিগালাজ করলে আমি একটাকেও ছাড় দেবো না।

এর আগে রবিবার (৬ আগস্ট) ডিবিতে অভিযোগের পর মামলা করতে ঢাকার আদালতে যান হিরো আলম। তিনি আদালতে প্রবেশ না করে নম্বর প্লেট ঢাকা একটি হাইয়েস গাড়িতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে অবস্থান নেন। এসময় তিনি গাড়িতে বসে অ্যাডভোকেট আব্দুল্লাহ মুনসুরের সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল মেডিকেল কলেজ ত্যাগ করেন।

এরও আগে ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম