• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে সরকার: গয়েশ্বর

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২০
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২০

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত করা হচ্ছে। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। মনে রাখতে হবে, খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে নয়াপল্টনে সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলন কর্মসূচিতে নেতাকর্মীরা মাঠে থাকলে পুলিশ এর মধ্যে সাহস পাবে না। আমাদের আন্দোলনে সব নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মাঠে নামলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের আটকাতে পারবে। তাই রাজপথে লড়াই করা দরকার। রাজপথে এ ফয়সালা করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম