• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে না ইসি

প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৭:৪৬
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৭:৪৬

 

নিউজ ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সিসি ক্যামেরা ব্যবহার করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রবিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন।’

দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। ইভিএমের পর ভোটকেন্দ্রে এ প্রকল্প থেকেও সরে এলো ইসি। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম