• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির অভিযান

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:১৫
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:১৫

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। সাপ্তাহিক বিশেষ কর্মসূচি ‘ক্লিনিং ডে’-এর অংশ হিসেবে প্রতি শনিবার নগরজুড়ে এ অভিযান চালানো হয়।

শনিবার (২৮ নভে্বর) পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করেন সিটি করপোরেশনের কর্মীরা।

শনিবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অভিযান চলাকালে সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে খয়বর রহমান বলেন, এ এলাকা অত্যন্ত জনবহুল। এখানকার রাস্তাঘাট ও ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা বেশ শ্রমসাধ্য। এরপরও প্রশাসকের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এলাকার নর্দমা ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।

ডিএসসিসি জানায়, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে একযোগে এ ‘ক্লিনিং ডে’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম