• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:২০
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত এক সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন কর্মকর্তা জানান, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নিযুক্তির বিষয়টিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুমোদন দিয়েছেন।

এর আগে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্বে কাকে দেওয়া যেতে পারে, তা নিয়ে দুই সপ্তাহ ধরে টানাপোড়েন চলছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। সরকার সিদ্ধান্ত না বদলালে দুএক দিনের মধ্যে পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম