• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নরওয়ে-সুইডেন-ডেনমার্কের রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতের ব্রেকফাস্ট মিটিং

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১১:৩৫
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১১:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে এই ব্রেকফাস্ট মিটিং অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেন নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্স। নরওয়ের ডেপুটি হেড অব মিশন মিস মারিয়ান রাবে ন্যাভেলসরুডও বৈঠকে উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতরা বাংলাদেশের উন্নয়ন ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশে এই পদ্ধতি চালুর পরামর্শ দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম