• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শরীয়তপুরে ২১ জেলে আটক

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১:৪৯
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১:৪৯

 

শরীয়তপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ২১ জেলেকে আটক করেছে নড়িয়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩২ কেজি ইলিশ মাছ ও ৩টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য বিভাগ জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালাচ্ছে। এছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম