• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বর্তমান সরকার সংস্কারের নামে হাসিনারমতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে : দুদু

প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫ ১০:৩৬
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫ ১০:৩৬

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে না, ততদিন সংকট দূর হবে না।
বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতনের দীর্ঘ ১০ মাস অতিক্রম হলেও দেশে এখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।
শামসুজ্জামান দুদু বলেন, পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এসময় তিনি সরকারের প্রতি আহŸান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের তারিখ দ্রæত ঘোষণা করতে হবে এবং নিজেদের ঐক্য বিনষ্ট হবে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহŸায়ক জাহাঙ্গীর আলম রতন। বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরসহ স্থানীয় নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম