• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সম্পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ মানবাধিকার দপ্তর’

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৮:৫৮
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৮:৫৮

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সম্পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলে জানিয়েছে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) রা‌তে তুর্ক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তুর্ককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু‌বিভা‌গের মহাপরিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান। ঢাকায় আসার পর ৭ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তুর্ক এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার বিষয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ২০২২ সা‌লে বাংলাদেশ সফর করেছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম