• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিজিবি’র নতুন মহাপরিচালক আশরাফুজ্জামান

প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১৭
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১৭

 

নিউজ ডেস্ক
মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষের চলছে। ফলে বাংলাদেশের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে জান্তা বাহিনীর ৫৮ সদস্য বাংলাদেশে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্বসমর্পণ করে আশ্রয় নিয়েছে।

এ অবস্থায় বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন। মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব থাকা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম