• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৪৯
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যাক্তিগত। এ নিয়ে তদন্ত চলছে।

এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেন। সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেপ্তারে কারও যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার। কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেয়া হবে।

রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়।

তিনি বলেন, দাবি দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে, পুলিশের ওপর হামলা চালায়। এটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়।

ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম