• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মালিকপক্ষের প্রস্তাব: ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা

প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ৪:১৯
আপডেট: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ৪:১৯

 

নিজস্ব প্রতিবেদক

দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সভায় অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়। এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে মূল মজুরির প্রস্তাব করা হয়েছে ৬৩ শতাংশ।

বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন দুপুর ১২টায়; মালিকপক্ষের প্রতিনিধিরা আসেন ১২টা ১০ মিনিটে। বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে, যদিও বৈঠক শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়।

বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে, যদিও বৈঠক শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। বৈঠক শেষ হয়েছে বেলা দেড়টায়।

এদিকে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে বন্ধ কারখানাগুলো খুলতে শুরু করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম