• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

মৌলভীবাজার থেকে গ্রেফতার ৯ জঙ্গি রিমান্ডে, কারাগারে ২

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৭:৩৫
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৭:৩৫

 

আদালত প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের এক সংগঠনের গ্রেফতার ৯ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরো দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রবিবার (১৩ আগস্ট) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯ আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক শাহজাদা মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। অপরদিকে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত নয় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. হাফিজুল্লাহ, রাফিউল, শরীফুল ইসলাম, খাইরুল ইসলাম, সানজিদা খাতুন, মাইশা ইসলাম, আমেনা, হাবিবা বিনতে শরীফুল ও ফরহাদ হোসেন ওরফে শিপন। এদের মধ্যে আসামি ফরহাদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। বাকিদের মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করা হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- শাপলা ও মেঘলা আক্তার। এর মধ্যে আসামি শাপলার দুগ্ধপোষ্য দেড় বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলে এবং আসামি মেঘলার দুগ্ধপোষ্য এক বছর বয়সী মেয়েসহ হাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম