• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:৪৬
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আমাদের রয়েছে। যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে।

তারেক রহমান গতকাল দেয়া এক বক্তৃতায় এ কথা বলেন। তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে এটি তুলে ধরেছেন।

সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে আয়োজিত বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট -এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে। অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ করে তোলা হবে, যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। এমন একটি চিন্তা আমাদের আছে।’

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম