• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ পাচ্ছে ৩০০ শিক্ষার্থী

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৭:৪০
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৭:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ আগস্ট থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ৩০০ জনকে সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেবে সরকার। শিক্ষার্থীরা পার্টটাইম ভিত্তিতে এ পদে নিয়োগ পাবেন। এ ক্ষেত্রে তাদের সম্মানী দেবে সরকার।

সোমবার (২১ অক্টোবর) ট্রাফিক পক্ষ-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ নিয়ে সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘৫ আগস্টের পর ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের থেকে প্রাথমিকভাবে ৩০০ জনকে সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।’

‘প্রয়োজনের ভিত্তিতে পরবর্তীতে সংখ্যা বৃদ্ধি করা হবে। পার্টটাইম হিসেবে সম্মানীর ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম