কুমিল্লা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আশেপাশের দেশের তুলনায় আমাদের দেশে তেল-ডিজেলের দাম কম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করা হয় যুদ্ধ শুরুর আগে এবং পরে ধাপে ধাপে দাম বেড়ে যে জায়গায় গিয়েছে, সে তুলনায় বাংলাদেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে এ সংকটটা বৈশ্বিক। এ সংকট যেন আমরা যৌক্তিকভাবে এবং জনগণের উপর চাপ প্রশমন করে সরকারি সহযোগিতার মাধ্যমে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারি এ নিয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।’History
তিনি বলেন, ‘এ সমস্যাটা ফ্যাসিবাদের রেখে যাওয়া কাঠামোর, সমস্যাটা বৈশ্বিক যুদ্ধের। কিন্তু এ সমস্যা সমাধানে জনগণের সমর্থন নিয়ে, জনগন-সরকার সবাই এক হয়ে দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি সমাধান নিয়ে কাজ করবো।’
জাতীয় পর্যায়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।













