• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণেরঅভিযোগ বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:২৫
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:২৫

নারায়ণগঞ্জে ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণেরঅভিযোগ বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন।
গ্রেপ্তার জুবায়ের আহমেদ ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী তার স্বামীর সঙ্গে অভিযুক্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তার স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে তরুণীর স্বামী কর্মস্থলে ছিলেন। ওই সময় বাড়িতে জুবায়ের ছাড়া তার পরিবারের অন্য সদস্যরা ছিলেন না। এ সুযোগে জুবায়ের তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর সোমবার রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।
একই রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে জুবায়ের আহমেদকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com