• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:০৫
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:০৫

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।

নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের কাজীপাড়া ধাক্কামারা ইউপির মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com