• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গণতন্ত্র রক্ষায় সরকার আন্তরিক, বললেন ডেপুটি স্পিকার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:৩৩

9666665820

গণতন্ত্র রক্ষায় সরকার আন্তরিক, বললেন ডেপুটি স্পিকার

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গণতান্ত্রিক সংস্কারে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভূমিকা ইতিবাচক।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় নিজের কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নেন। ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।

কায়সার কামাল বলেন, ইউএনডিপি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশেষ করে সংসদ সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা দিয়ে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারেও ইউএনডিপির ভূমিকা ইতিবাচক।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ডেপুটি স্পিকার বলেন, দেশের তরুণ প্রজন্ম বিগত সরকারের শাসনের অবসান ঘটিয়েছে। জেন-জির দেখানো পথ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশেও স্বৈরাচারী শাসকদের উৎখাত করা হয়েছে। বাংলাদেশে জেন-জি ও ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে শাসনের অবসান ঘটে। জনগণের ভোটাধিকারের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে।

বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক রয়েছে। জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক কোর্স ও প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত। সংসদীয় কমিটিগুলোকে সহায়তা দেওয়া এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নেও সংস্থাটি আগ্রহী।

বৈঠকে রাষ্ট্রকাঠামোয় আমলাতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ সময় ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বলেন, সরকারি নিয়োগের ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধের মূল্যায়ন জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দেশের প্রায় ৩২৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পদ্ধতির পরিবর্তন এবং বাস্তব ও জ্ঞানভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে ইউএনডিপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com