• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

১০ হাজার গোল্ডেন কয়েন চকোলেটে দুর্গাপ্রতিমা, রাজশাহীতে দর্শনার্থীদের ভিড়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:০৭

966658742

১০ হাজার গোল্ডেন কয়েন চকোলেটে দুর্গাপ্রতিমা, রাজশাহীতে দর্শনার্থীদের ভিড়

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক দুর্গাপ্রতিমা। ১০ হাজার পিস গোল্ডেন কয়েন চকোলেট দিয়ে তৈরি প্রতিমাটি দেখতে ঐতিহ্যবাহী তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে এ প্রতিমা। আয়োজকেরা জানান, প্রতি বছর পূজায় দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা করেন তারা। সেই ধারাবাহিকতায় এবার চকোলেট দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।

নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস প্রতিমাটি তৈরি করেছেন। তার নিপুণ হাতে ১০ হাজার গোল্ডেন কয়েন চকোলেট ব্যবহার করে দেবী দুর্গা ও তার সন্তানদের প্রতিমা গড়ে তোলা হয়েছে। স্বর্ণালি রঙের চকোলেটে তৈরি প্রতিমাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার ও সাধারণ সম্পাদক দিজেন হালদার জানান, এবারের চকোলেটের প্রতিমা পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগ করতে পারেন, সে জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য দিয়ে তাহেরপুরের পূজামণ্ডপটি রাজশাহী অঞ্চলের দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com