• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হিরো আলম নাটক করেছেন : রেজাউল করিম বাদশা

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৬
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৬

96555558

হিরো আলম নাটক করেছেন : রেজাউল করিম বাদশা

জনতার আওয়াজ ডেস্ক

বগুড়ায় কোর্ট চত্বরে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনার সঙ্গে দলটি কোনোভাবেই জড়িত নয় জানিয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীরা জড়িত নয়। ষড়যন্ত্রকারীরা আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না।

তিনি বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন। আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি যদি প্রমাণ করতে পারে এ হামলার পেছনে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারে তাহলে বিএনপির কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে বগুড়া আদালত চত্বরে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এ হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com