• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা: ফিফা

প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ৪:৩৮
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ৪:৩৮

 

স্পোর্টস ডেস্ক

ফুটবলের অন্যতম তারকা হামজা চৌধুরী। এবার হামজার জন্মদিনে তাকে নিয়ে নতুন বার্তা দিলেন বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা। এদিন ফিফা যে বার্তা দিয়েছেন, হামজার জন্য এর থেকে প্রশংসাসূচক বাক্য আর হতে পারে না।

মঙ্গলবার (১ অক্টোবর) ২৭ বছর পূর্ণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছে। নীল জার্সি পরা হামজাকে নিয়ে ক্যাপশনে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে ফিফা।

বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৬ মিনিটে হামজাকে নিয়ে পোস্ট করেছে ফিফা। মুহূর্তের মধ্যেই ওই পোস্টে দেখা গেছে হাজারো প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে বেশির ভাগই বাংলাদেশি ভক্ত-সমর্থক। অনেকেই হামজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ একজন লিখেছেন, আশা করি হামজা বাংলাদেশের হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের মতো ফুটবল দুনিয়ায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে। ওই পোস্ট শেয়ারও করেছেন অনেকে।

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি। লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র তারা (এফএ) ফিফার কাছে পাঠিয়েছে বলে মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম