• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৮:০৫
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৮:০৫

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে ছাত্রদল।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এ বিক্ষোভ মিছিল করে। সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভ‚ঁইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাহ হোসেন সরকার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহাজালাল মিয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম, ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, সিফাত আদনান, তাইজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহাসড়কে বিক্ষোভ শেষে কাঁচপুর বিসিক এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তরা দ্রত দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম