• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়: গণফোরাম

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৪১
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৪১

975896 2

জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়: গণফোরাম

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত না বলে মন্তব্য করেছেন গণফোরাম সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু।

শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে গণফোরামের বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংলাপে নেতৃত্ব দেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু। প্রতিনিধি দলে ছিলেন দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনসহ আরো ১০ জন নেতা।

সংলাপ শেষে মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে সংস্কার প্রয়োজন। ‘আমরা কোনো নির্দিষ্ট তারিখ চাইনি, তবে সংস্কার শেষ করে অতিদ্রুত নির্বাচন করতে হবে,’ বলেন তিনি। মন্টু আরো বলেন, ‘সংস্কার ছাড়া সব একই থাকবে। আমরা এমন নির্বাচন চাই না যেখানে আগে থাকি রাম, পরে হই রাবণ।

সংবিধান সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তারা শিগগিরই লিখিত আকারে প্রস্তাব দেবেন। সংলাপে জাতীয় দিবস বাতিলের প্রসঙ্গে মন্টু বলেন, ‘জাতীয় দিবস ছাড়া অন্য কোনো দিবস রাখা উচিত না।’

গণফোরাম নেতা মিজানুর রহমান বলেন, ‘সংলাপ ফলপ্রসূ হয়েছে। আমরা নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, সরকার এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

সংলাপে অংশ নেয়া ড. কামাল হোসেন বাজার সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন। তিনি বলেন, স্বৈরাচারী শক্তি ও বিদেশি এজেন্টরা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংলাপ শেষে গণফোরামের নেতারা জানান, পাচার হয়ে যাওয়া লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনতে হবে।

দেশের অর্থনীতি সংকটে আছে, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।

নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোস্তফা মহসীন মন্টু বলেন, ভালো লোক নিয়োগ দিতে হবে যাতে অতীতের সমস্যাগুলো পুনরাবৃত্তি না হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com