• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভেদাভেদ ভুলে আসুন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি : জসিম উদ্দিন

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৫৭

988888745

ভেদাভেদ ভুলে আসুন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি : জসিম উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
কৃষকদলের চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন বলেছেন, ৫ আগষ্টের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনো চক্রান্তকারীরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশকে এই চক্রান্তকারীদের হাত থেকে রক্ষা করতে হবে। আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। গতকাল ১৮ অক্টোবর (বৃস্প্রতিবার) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন ১,২,৩ নাম্বার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জসিম উদ্দিন বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা। এই দীর্ঘ সময়ে হামলা- মামলা, গুম -খুন করে জাতীয়তাবাদী দলের একজন কর্মীরও মনোবল ভাঙ্গতে পারেনি তারা। আমাদের থেমে গেলে চলবে না, আবারো ঘুরে দাঁড়াতে হবে। এই প্রজম্মের কাছে বিএনপির প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে।

কাঞ্চনা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি নীলামনি চক্রবর্তীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ মুহিব্বুল্লা আতিক এর সঞ্চালনা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল হামিদ, নাছির উদ্দীন, জিয়াউর রহমান, নূর আহমদ, জসিম উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ‌।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com