• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঘরে ঢুকে বাবা ছেলে ও মেয়েকে গুলি করে হত্যা

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১:৪৬
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১:৪৬

960002 3

ঘরে ঢুকে বাবা ছেলে ও মেয়েকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ক্যাম্পের ক্যাম্প-১৭-এর এক্স ব্লকের ১০৪-এর বসবাসরত আহাম্মদ হোসেনের (৬৫), ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)। সোমবার (২১ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪, বি/৬ ব্লকে ঢুকে নারী-পুরুষসহ একই পরিবারে তিনজনকে গুলি করে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত। এতে মাথা, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাবা-ছেলে-মেয়েসহ তিনজনই।

ওসি আরও বলেন, বাবা-ছেলে ঘটনাস্থলে মারা গেলেও মেয়ে আসমাকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আসমাও মারা যায়। নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০-এ শেড তৈরি করে বাস করতেন।

ক্যাম্প সূত্র জানায়, সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এমন নৃশংসভাবে আক্রমণ চালিয়ে বাবা-বোনসহ তাকেও হত্যা করেছে। হামলার পর অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস/৪, বি/৭ ব্লকে দিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনার পরে এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

বেশকিছুদিন ধরে ক্যাম্পে খুনের খবর ছিল না। কিন্তু হঠাৎ একই পরিবারে বাবা-ছেলে-মেয়েকে হত্যার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। কী কারণে একই পরিবারের তিন সদস্যকে হত্যা করা হলো তা বের করতে পারছেন না কমিউনিটির লোকজন। পুলিশ ঘটনার রহস্য বের করতে প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com